২০২৫ সালে চীনে মোট সাইকেল উৎপাদন হয়েছে ১১ কোটির বেশি

ঊর্মি
০৮ মে, ২০২৬
২০২৫ সালে চীনে মোট সাইকেল উৎপাদন হয়েছে ১১ কোটির বেশি
২০২৫ সালে চীনে মোট সাইকেল উৎপাদন হয়েছে ১১ কোটির বেশি
শেয়ার

মে ৮:  ২০২৫ সালে চীনে সাইকেল শিল্পে মোট উৎপাদন ছিল ১১ কোটি ৮ লাখ, যা ২০২৪ সালের চেয়ে ১১.৩ শতাংশ বেশি। আজ (শুক্রবার) ‘চীন আন্তর্জাতিক সাইকেল প্রদর্শনী, ২০২৬’  থেকে এ তথ্য পাওয়া গেছে। 


শাংহাইতে অনুষ্ঠিত এই প্রদর্শনীটি সাইকেল শিল্পের সবুজ, বুদ্ধিমান ও উচ্চ-স্তরের উন্নয়নের বৈশ্বিক প্রবণতার ওপর আলোকপাত করে এবং চীনের সাইকেল শিল্পের নতুন সাইকেল পণ্য ও উদীয়মান ধারাগুলো তুলে ধরে।


চীনের সাইকেল অ্যাসোসিয়েশনের ভাইস চেয়ারম্যান ও মহাসচিব কুও ওয়েন ইয়ু বলেন, ২০২৫ সালে চীনের সাইকেল শিল্পের বড় প্রতিষ্ঠানগুলোর পরিচালন-আয় পূর্ববর্তী বছরের তুলনায় ৯ শতাংশ বৃদ্ধি পেয়েছে এবং মুনাফা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। 


এদিকে, ২০২৫ সালে চীন ৪ কোটি ৮৯ লাখ ৩৯ হাজার সাইকেল রপ্তানি করেছে, যা পূর্ববর্তী বছরের তুলনায় ২.৪ শতাংশ বেশি। একই বছর বাইসাইকেলের যন্ত্রাংশের রপ্তানি মূল্য পূর্ববর্তী বছরের তুলনায় ১০.৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৩.৬৩২ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

 

সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।

মতামত