লিপুলেখ গিরিপথের সার্বভৌমত্ব নিয়ে চীন ও ভারতের কাছে একটি প্রতিবাদপত্র দাখিল করেছে নেপাল

ঊর্মি
১৩ মে, ২০২৬
লিপুলেখ গিরিপথের সার্বভৌমত্ব নিয়ে চীন ও ভারতের কাছে একটি প্রতিবাদপত্র দাখিল করেছে নেপাল
লিপুলেখ গিরিপথের সার্বভৌমত্ব নিয়ে চীন ও ভারতের কাছে একটি প্রতিবাদপত্র দাখিল করেছে নেপাল
শেয়ার

মে ১৩:  গত ১০ মে, নেপালের পররাষ্ট্র মন্ত্রণালয়, লিপুলেখ গিরিপথ (চাংলে গিরিপথ নামেও পরিচিত) দিয়ে তীর্থযাত্রার পথ পুনরায় চালু করার জন্য চীন ও ভারতের সমন্বয়ের প্রতিবাদ জানিয়ে কূটনৈতিক নোট হস্তান্তর করে। মন্ত্রণালয়ের দাবি, এই গিরিপথটি নেপালের ভূখণ্ডে অবস্থিত এবং এটি নেপাল ও ভারতের মধ্যে একটি দীর্ঘদিনের বিবাদপূর্ণ এলাকা। ভারত অবিলম্বে এর তীব্র প্রতিবাদ জানিয়ে বলেছে যে, এই পথটি ১৯৫৪ সাল থেকে আইনত খোলা রয়েছে এবং নেপালের দাবির কোনো ঐতিহাসিক ভিত্তি নেই। আর চীন বলেছে, এই বিবাদটি নেপাল ও ভারতের মধ্যকার একটি দ্বিপাক্ষিক বিষয়; দু’দেশের মধ্যে আলোচনার মাধ্যমে এর সমাধান হওয়া উচিত।

সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।

মতামত