মালিশাএডুর উদ্যোগে ঢাকায় শিক্ষার্থীদের চীনে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

ডেস্ক নিউজ
২০ জানুয়ারী, ২০২৫
মালিশাএডুর উদ্যোগে ঢাকায় শিক্ষার্থীদের চীনে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
মালিশাএডুর উদ্যোগে ঢাকায় শিক্ষার্থীদের চীনে উচ্চ শিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত
শেয়ার

মালিশাএডু’র উদ্যোগে বাংলাদেশের ঢাকার সরকারি তিতুমীর কলেজে “ শিক্ষার্থীদের উচ্চ শিক্ষায় উদ্বুদ্ধকরণ ও বহিঃবাংলাদেশ বৃত্তি: প্রেক্ষিত চীন" শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

উক্ত সেমিনারে প্রধান অতিথি ছিলেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মোঃ নুরুজ্জামান। এছাড়া উপস্থিত ছিলেন সরকারি তিতুমীর কলেজের অধ্যক্ষ প্রফেসর শিপ্রা রানী মন্ডল ও উপাধ্যক্ষ প্রফেসর ড. মোঃ মিজানুর রহমান।  সেমিনারে কলেজের শিক্ষার্থীরা  অংশগ্রহণ করেন।

মালিশাএডু’র বাংলাদেশের প্রতিনিধিরা এই সেমিনারে  বাংলাদেশী শিক্ষার্থীদের বিশেষ করে সরকারি তিতুমীর কলেজের শিক্ষার্থীদের জন্য চীনে উচ্চ শিক্ষার সুযোগ নিয়ে আলোচনা করেছেন।

এছাড়া এই সেমিনারে “বেল্ট অ্যান্ড রোড চাইনিজ সেন্টার, বাংলাদেশ” এর পক্ষ থেকে চীনা ভাষা ও সংস্কৃতির প্রচার ও প্রসারের জন্য সরকারি তিতুমীর কলেজে একটি চাইনিজ ভাষা শিক্ষা ক্লাব প্রতিষ্ঠা করার প্রতিশ্রুতি দেওয়া হয়।

মালিশাএডু কর্তৃপক্ষ ও উপস্থিত অতিথিবৃন্দ আশা প্রকাশ করেন যে, এই সেমিনারের মাধ্যমে বাংলাদেশী  শিক্ষার্থীদের জন্য চীনে উচ্চশিক্ষার ক্ষেত্রে এক নতুন দিগন্ত উন্মোচিত করেছে।

মতামত