ভারত জুন মাস থেকে চীনা নাগরিকদের পুনরায় তীর্থযাত্রা ও পর্যটন ভিসা দেবে
১৩ মে, ২০২৬
মে ১৩: গত ৭ মে, ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, আগামী জুন থেকে আগস্ট পর্যন্ত, লিপুলেখ ও নাথু লা গিরিপথ দিয়ে তিব্বতে তীর্থযাত্রা পুনরায় শুরু হবে। মোট এক হাজার হিন্দুকে ২০টি দলে (প্রতি দলে ৫০ জন) ভাগ করে কৈলাস পর্বত ও মানস সরোবর হ্রদে তীর্থযাত্রার জন্য সংগঠিত করা হবে। একই সাথে, ভারতে ভ্রমণকারী চীনা নাগরিকদের জন্য পর্যটন ভিসা পুনর্বহাল করা হবে; এয়ার ইন্ডিয়া নয়াদিল্লি ও সাংহাইয়ের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করবে; এবং চীন ভারতীয় নাগরিকদের জন্য স্বল্পমেয়াদী ভিসায় আঙুলের ছাপ দেওয়ার আবশ্যকতা বাতিল করবে।
সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।
মতামত