পাঁচটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জর্ডানের

ঊর্মি
৩০ জুলাই, ২০২৬
পাঁচটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জর্ডানের
পাঁচটি ইরানি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি জর্ডানের
শেয়ার

জুলাই ৩০: আজ (বৃহস্পতিবার) জর্ডানের সশস্ত্র বাহিনী এক বিবৃতিতে জানিয়েছে, দেশটির আকাশ প্রতিরক্ষাব্যবস্থা দিনের প্রথম প্রহরে, ইরান থেকে ছোড়া পাঁচটি ক্ষেপণাস্ত্র ভূপাতিত করেছে। 

 

বিবৃতিতে আরও বলা হয়, জর্ডানের বিমান প্রতিরক্ষাব্যবস্থা কার্যকরভাবে ও পেশাদারিত্বের সাথে হামলাটি প্রতিহত করেছে। এতে কেউ হতাহত হয়নি। সশস্ত্র বাহিনী দেশের আকাশসীমা রক্ষা, জাতীয় নিরাপত্তা ও সার্বভৌমত্ব সুরক্ষিত রাখা, এবং দেশ ও নাগরিকদের নিরাপত্তার জন্য যেকোনো হুমকির বিরুদ্ধে দৃঢ়ভাবে জবাব দিতে, সর্বোচ্চ সতর্কাবস্থায় রয়েছে।

 

 

সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।

মতামত