নেপাল-ভারত সীমান্তে ভারতীয় কর্তৃপক্ষের হাতে আটক চীনা নাগরিক; দূতাবাসের ব্যাখ্যা
১৩ মে, ২০২৬
মে ১৩: গত ৯ মে, কলকাতায় অবস্থিত চীনা কনস্যুলেট জেনারেল একটি বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করেছে যে, নেপালে অবস্থানরত এক চীনা নাগরিক ভুলবশত ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করার পর ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছেন। কনস্যুলেট জোর দিয়ে বলেছে, নেপাল-ভারত সীমান্ত একটি উন্মুক্ত সীমান্ত এবং সেখানে সীমানানির্দেশক চিহ্নও খুব কম, যার ফলে ভুলবশত এটি পার হওয়া অস্বাভাবিক নয়। ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে ভিসা ছাড়া ভারতে প্রবেশ করলে ২ থেকে ৮ বছরের কারাদণ্ড এবং মোটা অঙ্কের জরিমানা হতে পারে, এবং জামিন পাওয়ার সম্ভাবনাও খুব কম।
সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।
মতামত