চীনে ‘চারটি প্রধান অভিশংসন’ শীর্ষক শ্বেতপত্র প্রকাশিত

ঊর্মি
১০ মার্চ, ২০২৬
চীনে ‘চারটি প্রধান অভিশংসন’ শীর্ষক শ্বেতপত্র প্রকাশিত
চীনে ‘চারটি প্রধান অভিশংসন’ শীর্ষক শ্বেতপত্র প্রকাশিত
শেয়ার

চীনে ‘চারটি প্রধান অভিশংসন’ শীর্ষক শ্বেতপত্র প্রকাশিত

মার্চ ১০: আজ (১০ মার্চ) সুপ্রিম পিপলস অভিশংসন সংস্থা, বেইজিংয়ে এক প্রেস ব্রিফিংয়ে, ২০২৫ সালের ফৌজদারি, দেওয়ানি, প্রশাসনিক ও জনস্বার্থসংশ্লিষ্ট মামলার ‘চারটি প্রধান অভিশংসন কার্যাবলী’ শীর্ষক শ্বেতপত্র প্রকাশ করে। নির্দিষ্ট তথ্য ও সাধারণ মামলার ওপর ভিত্তি করে, শ্বেতপত্রটি গত বছরের অভিশংসন কাজের উন্নয়নের প্রবণতা ও কর্মদক্ষতাকে বস্তুনিষ্ঠভাবে প্রতিফলিত করে।  

২০২৫ সালে, গোটা চীনে বিভিন্ন অভিশংসন সংস্থা, আইন অনুসারে তাদের আইনি তত্ত্বাবধানের দায়িত্ব সম্পূর্ণরূপে পালন করে। সংস্থাগুলো বিভিন্ন ধরণের মোট ৩৪.৬৭ লাখ মামলা পরিচালনা করেছে, যার মধ্যে ২৮.৮৭ লাখ ফৌজদারি মামলা, ২ লাখ ৬৮ হাজার দেওয়ানি মামলা, ১ লাখ ৭৬ হাজার প্রশাসনিক মামলা, ও ১৩৬ হাজার জনস্বার্থসংশ্লিষ্ট মামলা রয়েছে।

সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।

মতামত