চীনের ফটোভোল্টাইক শিল্পের উন্নয়ন থেকে শিক্ষা নেওয়া উচিত: অস্ট্রেলীয় গবেষক

ঊর্মি
০৮ মে, ২০২৬
চীনের ফটোভোল্টাইক শিল্পের উন্নয়ন থেকে শিক্ষা নেওয়া উচিত: অস্ট্রেলীয় গবেষক
চীনের ফটোভোল্টাইক শিল্পের উন্নয়ন থেকে শিক্ষা নেওয়া উচিত: অস্ট্রেলীয় গবেষক
শেয়ার

মে ৮: অস্ট্রেলিয়ার নিউ সাউথ ওয়েলস বিশ্ববিদ্যালয়ের ফটোভোল্টাইক ও নবায়নযোগ্য শক্তি প্রকৌশল স্কুলের ডিন, অধ্যাপক নেড এডকিন্স-ডক্স সম্প্রতি বলেছেন, চীনের ফটোভোল্টাইক শিল্প অনেক উদ্ভাবনী সাফল্য অর্জন করেছে, এবং এর উন্নয়নের অভিজ্ঞতা অন্যান্য দেশের জন্য শিক্ষণীয়। 


৬ থেকে ৭ মে পর্যন্ত সিডনিতে অনুষ্ঠিত ‘অস্ট্রেলিয়ান স্মার্ট এনার্জি প্রদর্শনী, ২০২৬’ চলাকালে এডকিন্স-ডক্স সিনহুয়া নিউজ এজেন্সিকে সাক্ষাত্কার দেন। তিনি ফটোভোল্টাইক কোম্পানিগুলো পরিদর্শন করতে একাধিকবার চীন সফর করেছেন। তিনি বিশ্বাস করেন যে, চীন অনেক ক্ষেত্রে প্রকৃত উদ্ভাবনী সাফল্য অর্জন করেছে। 


এডকিন্স-ডক্স বলেন, পশ্চিমা দেশগুলোর উচিত চীনের পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তি বিকাশের অভিজ্ঞতা থেকে শিক্ষা নেওয়া, বিশেষ করে দুটি বিষয়ের ওপর মনোযোগ দিয়ে: নীতিগত স্থিতিশীলতা ও শিল্প একত্রীকরণের সক্ষমতা। যখন চীনারা একটি কারখানা তৈরির সিদ্ধান্ত নেয়, তখন তারা শুধু একটি কারখানাই তৈরি করে না, বরং একটি সম্পূর্ণ বাস্তুতন্ত্র, একটি বড় পরিসরের ও পূর্ণাঙ্গ সরবরাহ-শৃঙ্খল গড়ে তোলে। 


তিনি আরও বলেন, মধ্যপ্রাচ্য পরিস্থিতির কারণে সৃষ্ট বর্তমান জ্বালানি বাজারের অস্থিরতা, ফটোভোল্টাইক ক্ষেত্রে অস্ট্রেলিয়া ও চীনের মধ্যে সহযোগিতাকে আরও এগিয়ে নিয়ে যাবে।

 

সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।
 

মতামত