ইসরায়েল বৈরুত আক্রমণ করলে যুদ্ধ আবার শুরু হবে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী

ঊর্মি
০৪ জুন, ২০২৬
ইসরায়েল বৈরুত আক্রমণ করলে যুদ্ধ আবার শুরু হবে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী
ইসরায়েল বৈরুত আক্রমণ করলে যুদ্ধ আবার শুরু হবে: ইরানি পররাষ্ট্রমন্ত্রী
শেয়ার

জুন ৪: ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সম্প্রতি লেবাননের প্রতি ইরানের সমর্থন পুনর্ব্যক্ত করে বলেছেন, ইসরায়েল যদি লেবাননের রাজধানী বৈরুতে আক্রমণ করে, তবে তার দেশের সশস্ত্র বাহিনী পুনরায় যুদ্ধ শুরু করবে এবং ইসরায়েলের অভ্যন্তরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা চালাবে। গতকাল (বুধবার), ইসলামিক রিপাবলিক নিউজ এজেন্সি (আইআরএনএ)-এর এক প্রতিবেদনে, এ তথ্য জানানো হয়।

 

আরাঘচি বলেন, ইরান যুক্তরাষ্ট্রকে স্পষ্ট জানিয়ে দিয়েছে যে, যদি ইসরায়েল বৈরুত আক্রমণ করে, তবে তাকে যুদ্ধবিরতির সম্পূর্ণ লঙ্ঘন হিসেবে গণ্য করা হবে এবং ইরান তা "সহ্য করবে না"।

 

ইরান-যুক্তরাষ্ট্র আলোচনার অগ্রগতি প্রসঙ্গে আরাঘচি বলেন,  যুক্তরাষ্ট্রের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়নি, তবে কোনো উল্লেখযোগ্য অগ্রগতিও হয়নি। আলোচনার টেবিলে ফেরার শর্ত হচ্ছে: ইরানের জাতীয় অধিকারের নিশ্চয়তা প্রদান, লেবাননে যুদ্ধের অবসান, এবং আঞ্চলিক উত্তেজনার অবসান।

 

তিনি আরও বলেন, ‘সাম্প্রতিক সংঘাতগুলোতে ইরানের সক্ষমতা ও প্রভাবকে যুক্তরাষ্ট্র পুরোপুরি স্বীকার করে নিয়েছে’। 

 

সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।

মতামত