আফগানিস্তানের উন্নয়নে সাহায্য করতে আন্তর্জাতিক সমাজের প্রতি চীনের আহ্বান

ঊর্মি
১০ মার্চ, ২০২৬
আফগানিস্তানের উন্নয়নে সাহায্য করতে আন্তর্জাতিক সমাজের প্রতি চীনের আহ্বান
আফগানিস্তানের উন্নয়নে সাহায্য করতে আন্তর্জাতিক সমাজের প্রতি চীনের আহ্বান
শেয়ার

আফগানিস্তানের উন্নয়নে সাহায্য করতে আন্তর্জাতিক সমাজের প্রতি চীনের আহ্বান

মার্চ ১০: আফগানিস্তানের স্থিতিশীল উন্নয়নে প্রয়োজনীয় সাহায্য-সহযোগিতা অব্যাহত রাখতে, আন্তর্জাতিক সমাজের প্রতি আহ্বান জানিয়েছেন, জাতিসংঘে চীনের স্থায়ী প্রতিনিধি ফু ছুং। 

তিনি গতকাল (সোমবার), নিরাপত্তা পরিষদে আফগান ইস্যু নিয়ে এক উন্মুক্ত সভায় এ আহ্বান জানিয়ে বলেন, যত  তাড়াতাড়ি সম্ভব আন্তর্জাতিক সমাজের সাথে একীভূত হতে আফগান সরকার ও সংশ্লিষ্ট বিভিন্ন পক্ষের উচিত একযোগে কাজ করা।
তিনি আরও বলেন, বর্তমানে আফগানিস্তান মানবিক, উন্নয়ন, সন্ত্রাসবাদ দমন ও মানবাধিকার সংক্রান্ত সমস্যাসহ একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি। জনগণের জীবিকা উন্নত করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দুঃখের বিষয় হচ্ছে, কিছু দেশ আফগানিস্তানে সাহায্য ব্যাপকভাবে হ্রাস করেছে বা এমনকি বন্ধ করে দিয়েছে, যার ফলে গত বছর অসংখ্য জাতিসংঘ ও আন্তর্জাতিক মানবিক সহায়তা প্রকল্প বন্ধ হয়ে গেছে, যা খাদ্য নিরাপত্তা, জনস্বাস্থ্য,  শিশু, প্রসূতি মায়েদের মধ্যে অপুষ্টির সমস্যাগুলোকে আরও বাড়িয়ে তুলেছে। ঐতিহ্যবাহী দাতাদের, বিশেষ করে আফগানিস্তানের প্রতি ঐতিহাসিক দায়িত্বপ্রাপ্ত দেশগুলোকে, অবিলম্বে তাদের সাহায্য পুনরায় শুরু করা এবং বৃদ্ধি করার আহ্বান জানায় চীন।

সূত্র: ওয়াং হাইমান, চায়না মিডিয়া গ্রুপ।

মতামত